শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‌‘সরিয়ে’ দিলেন ট্রাম্প

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আফগানদের সামনে বড় লক্ষ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার (২৬ আগস্ট) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ ‍উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে বাবর-রিজওয়ানরা। বড় দলগুলোর মধ্যে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে এত বড় লক্ষ্য তাড়া করার নজির আছে আফগানিস্তানের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা অবশ্য  ভালো হয়নি তাদের। দলীয় ৫২ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক। ৩৩ বলে ২৭ করে ফখর ও ৩০ বলে মাত্র ১৩ রান করে গুলাবদিন নাইবের শিকার হন এ দুই ব্যাটার।
 
এরপর তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের ১১০ রানের জুটি ৩৭তম ওভারে এসে ভাঙেন রশিদ খান। ৮৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রান করে রশিদের বলে কট বিহাইন্ড হন বাবর। আগের ম্যাচেও ফিফটির দেখা পেয়েছিলেন পাক অধিনায়ক। রিজওয়ান ক্রিজ ছাড়েন ৭৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার ফরিদ আহমেদ।
 
শেষদিকে মোহাম্মদ নেওয়াজের ২৫ বলে ৩০ ও আঘা সালমানের অপরাজিত ৩১ বলে ৩৮ রানে ভর করে বড় লক্ষ্য পেয়ে যায় পাকিস্তান। প্রথম ম্যাচে ১৪২ ও দ্বিতীয় ম্যাচে ১ উইকেটের রুদ্বশ্বাস জয়ে আগেই সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। এবার তাদের সামনে সুযোগ হোয়াইটওয়াশের স্বাদ নেয়ার।
 
অপরদিকে হোয়াইটওয়াশ এড়াতে পারলে ওয়ানডেতে প্রথমবার পাকিস্তানকে হারানোর ইতিহাসও গড়বে আফগানিস্তান। বড় দলগুলোর মধ্যে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে রশিদ-মুজিবদের।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit