রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নারী ফুটবলারের সঙ্গে আপত্তিকর কাণ্ড: পদত্যাগ করছেন স্পেনের ফুটবলপ্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : বিশ্বকাপ ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করেছেন স্পেনের নারী ফুটবলাররা। দেশটির ইতিহাসে এই প্রথম নারী বিশ্বকাপ জিতেছেন তারা। সিডনিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ১-০ ব্যবধানে ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় ওলগা কারমনার দল। তবে শিরোপা উল্লাসে যখন মাতোয়ারা গোটা দেশ, ঠিক তখনই এক ফুটবলারকে প্রকাশ্যে চুমু খেয়ে তোপের মুখে পড়েন দেশটির ফুটবলপ্রধান লুইস রুবিয়ালেস।

বৈশ্বিক আসরে স্প্যানিশদের এমন সফলতার উত্তেজনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস। তবে বিশ্বকাপে পুরস্কার মঞ্চে নিজ দেশের ফুটবলারকে চুমু খেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের ফুটবলপ্রধান। বিশ্বকাপের আনন্দে উত্তেজনা ভাসতে থাকা রুবিয়ালেস স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে তোপের মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে যা সঙ্গে সঙ্গে ‘ভাইরাল’ও হয়েছে।

এদিকে এমন ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন রুবিয়ালেস। সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, আমার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এর পর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে। জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই এ রকম পরিস্থিতি হয়েছে। এখানে আমরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এ ঘটনাটাকে নিয়ে একটা গোলযোগের সৃষ্টি করা হচ্ছে।

তবে ভুল স্বীকার করেই নিস্তার পাচ্ছেন না রুবিয়ালেস। নিজের দেশে তো প্রবল চাপে আছেনই, এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা। এই খবরের পর নাকি নিজেই পদত্যাগ করার পরিকল্পনা করেছেন লুইস রুবিয়ালেস। ক্যাডেনা সের রেডিও বৃহস্পতিবার লুইস রুবিয়ালেসের পদত্যাগের তথ্যটি জানিয়েছে। খবরে বলা হয়েছে, চুমুকাণ্ডের পর নিজ দেশ থেকে ধরে ফিফা সবার তোপের মুখে পড়া রুবিয়ালেস বড় শাস্তি পাওয়ার আগেই নিজ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। যার আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যে আসতে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit