শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‌‘সরিয়ে’ দিলেন ট্রাম্প আরও কমল স্বর্ণের দাম ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

পাকিস্তানে সামরিক বহরে হামলা, পাল্টা জবাবে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদরে একটি সামরিক বহরে আক্রমণ করার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীরা সকাল ১০টার দিকে ছোট অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে এ হামলা চালায়। সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে কোনো সামরিক বা বেসামরিক ব্যক্তিদের ক্ষতি ছাড়াই দুই সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনার মধ্যদিয়ে সামরিক বাহিনী দেশে শান্তি ও সমৃদ্ধির শত্রুদের প্রচেষ্টাকে ব্যর্থ করার প্রত্যয়ের দৃষ্টান্ত দেখিয়েছে।

আইএসপিআর ওই হামলার আগে একটি বিবৃতিতে জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এলাকায় অভিযান শুরু করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় একজন জঙ্গি নিহত এবং তিনজন আহত হয়েছে।

পৃথকভাবে, করাচিতে চীনের কনস্যুলেট  ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়, চীনা শ্রমিকদের বহরে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। গোয়াদর বন্দর প্রকল্প থেকে চীনা শ্রমিকদের বহর বন্দর এলাকায় ফেরার পথে রাস্তার ধারে বোমা ও বন্দুক হামলার শিকার হয়। তবে হামলায় কোনো চীনা নাগরিক নিহত বা আহত হয়নি। সকাল ৯টা ১৭ মিনিটের সময় এ হামলার ঘটনা ঘটে।

কনস্যুলেট পাকিস্তানকে অপরাধীদের কঠোর শাস্তি দিতে এবং চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নিতে বলেছে।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার দল পিপিপির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এ হামলার নিন্দা জানিয়েছে।

সূত্র: ডন

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit