শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়-১ আসনের এমপি মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায় খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল দুর্গাপুরে কালবৈশাখীর হানা গাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা! পাহাড়ে ফের ভাতৃঘাতি সংঘাতের আশঙ্কা শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান॥

ফরীদি থেকে নিরব, নায়কদের নিয়ে যা বললেন ঋতৃপর্ণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে এ প্রজন্মের আরিফিন শুভ— সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে। সেই অভিনেত্রী কাজের সূত্রেই এখন অবস্থান করছেন ঢাকায়। 

সোমবার অংশ নেবেন অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার ইউনিটে। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগের দিন সন্ধ্যায় (১২ আগস্ট) রাজধানীর একটি ক্লাবে আড্ডায় অংশ নেন। সেখানে বর্তমান নায়ক নিরব ও সাবেক প্রসেনজিৎ প্রসঙ্গে নানা বিস্তর আলোচনা করেন।    

ঋতু বলেন, যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।

নির্মাতা জানান, যৌথ প্রযোজনার ছবিটির শেষ লটের শুটিং শুরু হবে ১৩ আগস্ট; মানে রাত পোহালেই। শেষ করে ১৭ তারিখ কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। এর পর সম্পাদনা ও দুই দেশে মুক্তির পরিকল্পনা।

নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।

প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। 

নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনো নাম ঠিক হয়নি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি। 
 

 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit