শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

গরমেও ঠান্ডা মরুর স্কুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড গরমেও এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) ছাড়াই শীতল থাকে মরুভূমির স্কুল ভবন। মরুর বুকে যেখানে তাপের দাবদাহে পা ফেলানো দুরূহ ব্যাপার, সেখানেই রয়েছে শীতলতম স্কুল ভবন। তাও আবার নেই কোনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র।

শুনতে অদ্ভুদ লাগলেও এটাই সত্যি। উত্তর ভারতের রাজস্থানের থর মরুভূমির শহর জায়সালমে দাঁড়িয়ে আছে হলুদ বেলেপাথরের তৈরি স্কুল ভবনটি। নাম দেওয়া হয়েছে রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুল। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে দিয়েছে তাপমাত্রাকে। স্কুলের ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় প্রায় ২০-৩০ ডিগ্রি ফারেনহাইট কম থাকে। সিএনএন। 

স্কুলটি তৈরি করেন আমেরিকার একটি বেসরকারি অলাভজনক সংস্থা। ডিজাইন করেন নিউইয়র্কের স্থপতি ডায়ানা কেলগ। মেয়েদের সাক্ষরতার হার বাড়ানোর উদ্দেশ্যে শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি করা হয় স্কুলটি। ২০২০ সালে ভারতের স্থাপত্য, শিল্প ও নকশাবিষয়ক শীর্ষস্থানীয় সংস্থা আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া এ ভবনটির ‘বিল্ডিং অফ দ্য ইয়ার’ নামকরণ করে।

পরিবেশবান্ধব ভবনটি ২০২১ সালে খোলা হয়। কেলগ জানান, বর্তমানে ১২০ জন মেয়ের নাম নথিভুক্ত করা হয়েছে। গ্রীষ্মের উচ্চতায় শহরটির তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে (১২০ ডিগ্রি ফারেনহাইট) থাকে। কিন্তু এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বাইরের তাপমাত্রার তুলনায় অনেকটা শীতল থাকে। কারণ ভবনের ভেতরের দেওয়ালগুলো চুন দিয়ে প্লাস্টার করা। ছিদ্রযুক্ত ও প্রাকৃতিক শীতলীকরণের উপাদান দিয়ে তৈরি। ফলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই স্কুলের ভেতরের পরিবেশ ঠাণ্ডা থাকে।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৩,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit