শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম

জয় দিয়ে মৌসুম শুরু আর্সেনালের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা হয়নি আর্সেনালের। দাপুটে শুরুর পর হঠাৎই হয় ছন্দপতন। তাতেই অপূর্ণ থেকে যায় স্বপ্ন। তবে নতুন মৌসুমেও উড়ন্ত সূচনা হলো। অতীতের দুঃস্মৃতি ভুলে গিয়ে মিকেল আর্তেতার শিষ্যরা লিগের প্রথম ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছে।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে গানাররা। শুরুতেই দলকে এগিয়ে নেন এডি এনকেতিয়াহ। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। বিরতির পর অবশ্য ক্লাবটি আর গোল পায়নি। উল্টো এক গোল শোধ করে ব্যবধান কমিয়েছে নটিংহ্যাম।

খেলার ২৬ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লির দেওয়া বল বক্সে টেনে নিয়ে নটিংহ্যামের বেশ কয়েকটজনকে ফাঁকি দিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এনকেতিয়াহ। পা দিয়ে চেষ্টা করেও ঠেকাতে পারেননি গোলরক্ষক। লিড পায় স্বাগতিকরা।

প্রথম গোলের ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সাকা। ৩২ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিতে পারেননি নটিংহ্যাম ডিফেন্ডাররা। আর্সেনাল খেলোয়াড়দের বেশ কয়েকটি পাসের পর বল চলে আসে সাকার পায়ে। বল পেয়ে বুলেট গতির এক শটে জালে খুঁজে নেন ইংলিশ এই তরুণ ফরোয়ার্ড।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা বাড়ায় নটিংহ্যাম। সুযোগ পেলেই আক্রমণে যাওয়া দলটি গোলেরও দেখা পায়। তবে সেটির জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। ইলাগা বল বাড়িয়ে দিয়ে তাইয়ো আয়োনিয়িকে পাস দিলে আর্সেনাল গোলরক্ষক পরাস্ত হন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit