শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে ‌‘সরিয়ে’ দিলেন ট্রাম্প আরও কমল স্বর্ণের দাম ১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৭২ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ দলের প্রতিপক্ষের নাম জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তবে ভেন্যুর নাম এখনও প্রকাশ করেননি তিনি। তবে দুইটি ম্যাচই দেশের মাটিতে অনুষ্ঠিত হবে। কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলব আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাই সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে।’

এদিকে দুই দিন আগে বাফুফের এক সূত্র জানিয়েছিল, সেপ্টেম্বরে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। তবে এই ফিফা উইন্ডোতে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলতে চাইছে। ফলে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষও সেই আফগানিস্তান। তবে তৃতীয় ম্যাচ খেললে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কিরগিজস্তান, মিয়ানমার, নেপাল বা লাওসের মধ্যে কোনো একটি দল।

২০ অগাস্ট থেকে ক্যাম্প শুরুর সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন কাজী নাবিল আহমেদ। সাফ চ্যাম্পিয়নশিপ শেষে কোচ কাবরেরা রয়েছেন ছুটিতে। তিনি ৯ অগাস্ট দেশে ফিরলে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে ১৫৭তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৯। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।  ১২ অক্টোবর মালদ্বীপে হবে প্রথম লেগের ম্যাচ, ফিরতি লেগের ম্যাচ ১৭ অক্টোবর, নিজেদের মাঠে।

 

 

কিউএনবি/আয়শা/৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit