বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. মুহিত ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ডোমার গোমনাতীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বোচাগঞ্জে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন,শুকনো খাবার ও অর্থ বিতরণ ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ॥ নিজ পছন্দে বিয়ে,বাবা-মা করলেন অপহরণের মামলা

দেশে ফিরেছেন ৭৫৫২৪ জন হাজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮০ হাজার ২৯৬ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২০৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৯৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৮০টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৬টি।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১১১ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৬ জন, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৯১, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit