মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই,হঠাৎ পুকুর থেকে ভেসে উঠলো দুই ভাইয়ের মরদেহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১১২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে রহমাতুল্লাহ(৭) ও আব্দুল্লাহ (১২) নামে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে তাদের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। এর আগে দুপুরের দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের চাঁন্দের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।রহমাতুল্লাহ(৭) সদর উপজেলার হারাটি ইউনিয়নের চাঁন্দের বাজার গ্রামের সুজন মিয়ার ছেলে ও আব্দুল্লাহ (১২) একই গ্রামের আপন মিয়ার ছেলে। তারা দুইজন চাচাতো ভাই।পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে প্রচন্ড বৃষ্টিতে দুই ভাই মিলে গোসল করতে যান। এর পরেই  বিকেল হলেও তাদের কোন খোঁজ-খবর না পেয়ে বাড়ির আশে পাশে খুঁজাখুজি শুরু করেন। পরে স্থানীয় কয়েকজনের নিকট জানতে পারেন তারা দুজন গ্রামের নতুন একটি পুকুরে গোসল করতে গেছে। এমন কথা শুনে ওই পুকুরে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুজি পরে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টার পর দুজনের মরদেহ ভেসে উঠে।হারাটি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দুজন চাচাতো ভাই। পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে মারা গেছে বিষয়টি তদন্ত চলছে। 

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit