বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

হাতীবান্ধায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশের খালের পানিতে পড়ে আসপিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার সিঙ্গিমারী গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আসপিয়া ওই এলাকার আলমগীর হোসেনের কন্যা।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করতে গিয়ে হঠাৎ করে একটি খালে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit