সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

চৌগাছায় তরিকুল ইসলাম পৌর কলেজের সাফল্য

এম. এ. রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৪৩ Time View

এম. এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তরিকুল ইসলাম পৌর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। এ কলেজ হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এ বছর চান্স পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

এদের মধ্যে মেহেদী হাসান ভর্তি পরীক্ষায় দিয়ে বুয়েট ৮৭৭, ঢাকা বিশ্ববিদ্যালয় ৬১২, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৭২, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ৭০২। তরিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ১১১৬ ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তালিকায় তার নাম রয়েছে। জারিন আনজুম ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শিখা রাণী পাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ৯৩৫ ও গুচ্ছ বিশ্ববিদ্যালয় ১৭০৬। আব্দুর রহমান আলিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭০।

এ ছাড়াও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোস্তফা শফিকুল মাজিদ (লাবিব), প্রথমা আক্তার লিন্ডা, সানজিদা সুলতানা উর্মি, লাভলী আক্তার আদরি ও সাদিয়া খাতুন চান্স পেয়েছে। তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু বলেন, প্রতিবারের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে-মেয়েরা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। সকল ছাত্র-ছাত্রীর জন্য আমাদের দোয়া ও শুভকামনা রইল।

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit