শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

সাংবাদিক নাদিম হত্যা মামলা দ্রুত বিচার আদালতে নেওয়া হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার তদন্ত শেষে দ্রুত বিচার আদালতে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।

রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে সদ্য পদায়নকৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত “১৫১তম রিফ্রেশার কোর্স” উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।

আইনমন্ত্রী বলেন, আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, সমাজের প্রত্যেক অপরাধকে গুরুত্বপূর্ণ (বিচার হওয়া উচিত)। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয় এই যে হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।  

মন্ত্রী বলেন, আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে, তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুত বিচার আদালতে অবশ্যই দ্রুত সময়ে ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit