শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

বিচ্ছেদ গুঞ্জন শেষ না হতেই নতুন খবর দিলেন মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৫৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙে যাচ্ছে! কলকাতার গণমাধ্যমে এমন খবর ফলাও করে প্রকাশ হওয়ার পর বেশ কিছু দিন ব্যক্তিগত সম্পর্ক নিয়েই চর্চায় ছিলেন তারা। সে চর্চায় প্রাণ ছিল না। মিথিলা সৃজিত উভয়ই এড়িয়ে গেছেন এমন খবর। জানিয়েছেন সে খবরের কোনো ভিত্তি নেই। 

এই গুঞ্জন শেষ না হতেই কলকাতা থেকে নতুন সুখবর দিলেন মিথিলা। সেখানে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। নাম ‘ও অভাগী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক অনির্বাণ চক্রবর্তী তৈরি করতে চলেছে এই ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনি নির্ভর একটি সিনেমা। সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে রাফিয়াদ রশিদ মিথিলাকে। এ ছাড়াও থাকছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

তবে হুবহু ‘অভাগীর স্বর্গ’-এর কাহিনির আদলে এই ছবি তৈরি করছেন না পরিচালক। তিনি জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে তিনি ছবির কাহিনি কিছুটা বদলে নিয়েছেন। এই কাহিনিকে নিয়ে আশা হয়েছে সত্তর ও আশির দশকে। ‘অভাগীর স্বর্গ’-এর নামও এখানে বদলে গিয়ে সিনেমার নাম হচ্ছে ‘ও অভাগী’। ফলে সময়ের ছাপ পড়বে এই ছবির কাহিনিতে। সে কথা স্পষ্ট জানিয়েছেন পরিচালক। প্রয়োজনে বেশ কিছু সংযোজন ও পরিমার্জন করতে হয়েছে কাহিনির। সে কথাও জানিয়েছেন তিনি।

এই ছবিতে মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। একটি সময়ে তার অভিনীত চরিত্রের বয়স ১৬। আর অন্য সময়ে ৩০। দুটিতেই তাকে আলাদা আলাদা করে দারুণ মানাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

 

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit