সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্কে বেড়ানোর কথা বলে ৮ বছরের আপন শিশু ভাতিজিকে ধর্ষন চেষ্টা, ধর্ষক গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩১৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পার্কে বেড়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছরের নিজের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা রতন চন্দ্র বর্মন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আসামী রতন চন্দ্র বর্মনকে জেলা শহরের  সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে নির্যাতিত শিশুর বাবা কাঞ্চন কুমার রায় বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রতন চন্দ্র বর্মন জেলা শহরের আদর্শপাড়া এলাকার মনিন্দ্র বর্মন ওরফে ভোলার ছেলে। ৮ বছরের ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা গেছে, ৮ বছরের শিশুটি সম্পর্কে রতন চন্দ্রের আপন ভাতিজি। সেই সুত্রে শিশুটি তাকে বড় বাবা বলে ডাকে। শিশুটি দেখতে সুন্দর হওয়ায় প্রায় তাকে বিভিন্ন খাবার জাতীয় জিনিসের প্রলোভন দেখাত চাচা রতন।

এরই ধারাবহিকতায় গত এপ্রিল মাসের ১৪ তারিখে লম্পট চাচা রতন ভাতিজিকে পার্কে বেড়ানোর কথা বলে বাইসাইকেলে তার চাকুরী স্থল বরেন্দ্র অফিসে নিয়ে যায়। এর সেখানে একটি রুমে কম্পিউটারে শিশুটিকে বিভিন্ন খারাপ ছবি দেখায়। পরে সেখানে মেজেতে শিশুটিকে শুইয়ে দিয়ে প্যান্ট খুলে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে অবস্থা বেগতিক দেখে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ির সামনে রেখে আসে।

পরে বিষয়টি শিশু তার মা বাবাকে বললে তারা মিজেদের মধ্যে ঘটনা বলে মিমাংসার চেষ্টা চালায় এবং নিজেদের আত্মীয় স্বজনকে জানায়। দির্ঘদিন পেরিয়ে গেলেও লম্পট রতন বিষয়টি হোয়াক্কা না উল্টো শিশুটির বাব মাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। বিচার না পেয়ে শিশুটির বাবা কাঞ্চন কুমার রায় বুধবার রাতে একটি ধর্ষন মামলা দায়ের করেন এবং মামলা দায়েরের পরদিনই লম্পট রতনকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ওই শিশুর বাব অভিযোগে উল্যেখ করেন, আমার নাবালিকা মেয়ের সাথে আমারই ভাই এই মোংরা ঘটনা ঘটিয়েছে আমার বিশ্বাস করতেও কষ্ট হয়। আমি এর বিচার চাই। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রতনকে গ্রেফতার করা হয়েছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বপন কুমার জানান, অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ শিশুটির মুখে ঘটনা শোনার পর অভিযুক্ত রতনকে গ্রেফতার করি। আরো তদন্ত চলছে। আগামী কাল অভিযুক্ত আসামী রতনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit