শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

সাগরপাড়ে কার সঙ্গে রোমান্স করছেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ এপ্রিল মাসেই মা হওয়ার ঘোষণা দিয়েছেন। এর পরই অনুরাগীদের মধ্যে গুঞ্জন শুরু হয়— সন্তানের বাবা কে? এ নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। 

যদিও অভিনেত্রী অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খোলেননি। কিন্তু গর্ভাবস্থায় বিভিন্ন সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তবে ইলিয়ানা তার সন্তানের বাবাকে রেখেছেন আড়ালে। এবার অবশ্য ধীরে ধীরে সন্তানের বাবাকে নিয়ে মুখ খুলছেন। বেবিমুনে গিয়ে নতুন খবরের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে— সাগরপাড়ে এক পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছেন ইলিয়ানা। হাত রেখেছেন একে অপরের হাতে। নজর কেড়েছে দুজনের হাতের আংটি। 

এমনিতেই অভিনেত্রীর সন্তানের বাবা কে— এই জল্পনা তুঙ্গে। এর মাঝে এই ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিতে চাইছেন ইলিয়ানা? দুজনের হাতের আংটি দেখে অনেকেই অনুমান, তা হলে কি বাগদান সারলেন অভিনেত্রী! সেখানেও অবশ্য সঙ্গীকে আড়ালে রেখেছেন অভিনেত্রী। অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন— খাবার খাওয়ার সময় বিরক্ত করাই আমার কাছে ভালোবাসা।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৩/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit