শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

বিয়ে নিয়ে আশিষকে কটাক্ষ, কড়া জবাব দিলেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে সংসার পেতেছেন নতুনভাবে বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী। ২৫ মে রুপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিষ। তার পর থেকেই দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে।

তার বয়স ৫৭ বছর। এই বয়সে নতুনভাবে কিছু শুরু করার কথা হয়তো অনেকে ভাবতেই পারেন না। সেখানে নতুন করে জীবনকে সাজানোর ভাবনা ভেবেছেন ।

তেমনিভাবে একাধিক বিয়ে ও ব্যক্তিগত সম্পর্কের জন্য বারবার দর্শকের কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাই আশিষের এই পরিস্থিতিতে মুখ খুলেছেন শ্রাবন্তী?

কেউ যদি একাধিক বিয়ে করে, নতুন করে জীবন শুরু করতে চান, সেই ভাবনা কী অন্যায়; ঠিক এমনই এক প্রশ্ন ছিল শ্রাবন্তীর কাছে।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।’

নায়িকা আরও বলেন, ‘তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তা হলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তা হলে অন্যজনের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভালো যে, ৫৭ বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’

কিউএনবি/অনিমা/২৯ মে ২০২৩,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit