শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

রামগড় তথ্য অফিসের উদ্যােগে মাটিরাঙ্গায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯মে ২০২৩ইং)সকাল ১১টার দিকে তথ্য অফিস, রামগড়ের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার এবং অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা। 

উন্মুক্ত বৈঠকে বাল্যবিবাহ, মাদক, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা রোধে করণীয় এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্য সকল নাগরিকদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নিজ নিজ অবস্থান থেকে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit