সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাটিরাঙ্গায় খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক সহিদুজ্জামান এর মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান এর মাটিরাঙ্গা উপজেলায় শুভাগমন উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ মে ২০২৩ইং)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে  খাগড়াছড়ি পার্বত্য  জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:সহিদুজ্জামান এর মাটিরাঙ্গা উপজেলায় আগমন উপলক্ষে বিভাগীয় প্রধান  ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্টানে  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:সহিদুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো:হানিফ হাওলাদার। এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাস, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি, নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা পৌর সভার মেয়র মো:শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিজ হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো:শাহাজান,  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো:শাহ আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা  সহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,হেডম্যান, শিক্ষক,এনজিও কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মো: সহিদুজ্জামান প্রথমে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। সেই সাথে তিনি মাটিরাঙ্গা উপজেলার  উন্নয়নের সকল সুবিধা-অসুবিধা’র পদক্ষেপ নিবেন বলে আশাব্যক্ত করেন।তিনি আরো বলেন,প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে।

বাল্য বিবাহ ও মাদককে না বলতে হবে। যারা ভূমিহীন তারা সকলেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে। জেলার প্রতিটি সড়কে সড়ক বিভাগ রাস্তার দুপাশে ১০ফুট করে প্রস্থ কাজ চলছে। আগামী অর্থবছরে মাটিরাঙ্গা-তানাক্কা পাড়া সড়ক দু পাশে  প্রস্থকরন কাজ শুরু হবে ।মাটিরাঙ্গা মহিলা কলেজের জায়গা ব্যবস্থা হলে কলেজ প্রতিষ্টা করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সকলের সহযোগিতা পেলে  মাটিরাঙ্গা উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো:সহিদুজ্জামান এসএসসি পরীক্ষার কেন্দ্র, ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রীর  আশ্রয়ন প্রকল্প সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশন করেন।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit