শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

কুয়েতে যে কারণে হাজার হাজার বিদেশি শ্রমিকের ভিসা বাতিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যের দেশটিতে মূলত অবৈধভাবে বসবাস, এক মালিকের আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা ও মাদক সংক্রান্ত অপরাধসহ  বিভিন্ন  অপরাধমূলক কর্মকাণ্ডের  সাথে জড়িত থাকায় বিদেশি শ্রমিকদের ভিসা বাতিল হচ্ছে। গত বছর (২০২২ সালে) বিভিন্ন দেশের অন্তত ৪০ হাজার প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন রিপোর্ট প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম।  খবরে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশের ১১ হাজার অভিবাসীকে দেশে পাঠানো হয়েছে।

 সোমবার (১ মে) আরেক রিপোর্টে গত তিন বছরের পরিসংখান প্রকাশ করেছে দেশটির গনমাধ্যম। এতে গত তিন বছরে বিভিন্ন অপরাধের কারণে ১.১৫ মিলিয়নের বেশি বিভিন্ন দেশের অভিবাসীর আকামা বাতিল করে দেশে পাঠানো হয়েছে বলে জানা যায়। কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ঐ  নির্দেশেই ২০২৩ সালের জানুয়ারি থেকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিদিন কুয়েতের প্রবাসী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে চিরুনি অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে বৈধ কাগজপত্র সাথে নিয়ে চলা ফেরা করছেন বলে জানান প্রবাসীরা। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, প্রতিদিন গড়ে বিভিন্ন দেশের ৯২ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এসব অভিবাসীর মধ্যে কোন দেশের কতজন নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit