শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,বিশেষ  প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ  প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর ব্যবস্থাপনায়  মাসিক নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।বুধবার (০৩ মে ২০২৩ইং)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক  নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের  জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো:কামরুল হাসান পিএসসি। 

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো:মুরাদ হোসাইন  পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর সভার মেয়র মো:শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক প্রশিক্ষক মো:রাসেল হোসেন,  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাকারিয়া, গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব  কর  , মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খায়রুল আলম  মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান , গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সহ জনপ্রতিনিধি, সাংবাদিক,সামরিক-বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের  জোন অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান পিএসসি বলেন,পার্বত্য অঞ্চলের আত্ম সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে  কাজ করে যাচ্ছে। পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সাথে কাজ করে যাবে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit