শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

মানিকছড়িতে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩৬৯ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ একটি সিএনজি সহ মোঃ হাফিজুর রহমান (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (৩ মে ২০২৩ইং) রাত সাড়ে ১২টার দিকে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আনচারুল করিম এর দিক নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) মো: ফয়েজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মানিকছড়ি থানাধীন মানিকছড়ি ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ আমতল নামক স্থানের আমতল হোটেলের সামনে খাগড়াছড়িগামী হইতে চট্টগ্রাম গামী আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে চেকপোস্ট ডিউটি করাকালীন একটি সিএনজি চালিত টেক্সিকে থামানোর জন্য সংকেত দিলে চালক সিএনজি টেক্সিটি ঘুরাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিএনজি সহ ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ মোঃ হাফিজুর রহমান (৫২) আটক করা হয়।

মানিকছড়ি থানা সূত্রে জানান, সিএনজি তল্লাশী করে চালকের দেখানো ও সনাক্ত মতে যাত্রী বসার পিছনের সিট হইতে ০৩টি প্লাস্টিকের ড্রামের ভেতর রক্ষিত অবস্থায় ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ একটি সিএনজি জব্দ করা হয়।আটককৃত মোঃ হাফিজুর রহমান (৫২),বাগেরহাট জেলার গোটাপাড়া ইউনিয়নের পান্না পাড়া এলাকার বাসিন্দা মৃত:ইউসুফ আলী
এর ছেলে।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আনচারুল করিম জানান, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit