শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

মাটিরাঙ্গায় আহত ব্যাক্তিদের নিজ গাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন ইউএনও ডেজী চক্রবর্তী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৪৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জেলার মহালছড়ি  থেকে তামাক বোঝাই একটি পিকআপ মাটিরাঙ্গা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ফ্যাক্টরিতে তামাক নিয়ে যাওয়ার সময় পলাশপুর এলাকায় তামাক গাড়ি পিকআপ টি উল্টে  দূর্ঘটনায় আহত ব্যাক্তিদের নিজ গাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার   ডেজী চক্রবর্তী। মঙ্গলবার (২ মে,২০২৩ইং) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড  পলাশপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। 

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মহালছড়ি থেকে আসা তামাক বোঝাই একটি পিকআপ মাটিরাঙ্গা পৌরসভার  পলাশপুর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির তামাক ফ্যাক্টরি যাবার পথে একটি পাহাড়ের রাস্তা অতিক্রম করার সময় পিকআপ টি উল্টে যায়, এতে পিকআপে থাকা মহালছড়ি উপজেলার বাসিন্দা  মো: আবু বক্কর(৪৫) ও রংপুরের মিঠু(৩৫) গুরুতর ভাবে আহত হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  ডেজী চক্রবর্তী মাটিরাঙ্গা সদরে ফিরছিলেন। এ সময় পলাশপুর এলাকায় এসে পৌঁছলে  তিনি একটি পিকাআপ উল্টে  গুরুতর আহত ব্যাক্তিদের নিজ গাড়িতে করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পৌঁছেদেন।  এবং তাদের সু- চিকিৎসার ব্যাবস্থা করে দেন। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন তাঁর সাথে ছিলেন। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  ডেজী চক্রবর্তী,দূর্ঘটনা আহত ব্যক্তিদের উদ্ধার করে নিজ গাড়ি করে হাসপাতালে পৌঁছে দেওয়ায় মানবিক আচরনে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/সকাল ১১:০৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit