বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক আন্দোলনের নেপথ্যে জাহাঙ্গীর-কচির অর্থায়ন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের সহযোগিতায়  জন্ম নিল নবজাতক।  ভারতে অবস্থানরত আ.লীগ নেতাদের সঙ্গে   সমন্বয়ের অভিযোগ, চৌগাছার আ.লীগ নেতা  মাদক সম্রাট শফিকুল মেম্বর আটক ওহাইও’র গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন

মুমিনের সব কথা যেন কল্যাণময় হয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ২৪ ঘণ্টা যাপিত জীবনে আমরা কী করছি, কী শুনছি? সব কিছু আমাদের রব পরখ করে দেখছেন প্রতি মুহূর্তে। নিজের অজান্তেই আমরা অনেক সময় এমন কথা বলি, যা নিজেদের বিশাল ক্ষতি ডেকে আনে। অথচ আমরা বিষয়গুলোকে মামুলি মনে করে থাকি। বিলাল ইবনুল হারিস আল-মুজানি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে, যার সম্পর্কে সে ধারণাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে, অথচ আল্লাহ তাআলা তার এ কথার কারণে তাঁর সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার জন্য স্বীয় সন্তুষ্টি লিখে দেন।

আবার তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বলে, যার সম্পর্কে সে চিন্তাও করে না যে তা কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে। অথচ এ কথার কারণে আল্লাহ তাআলা তার সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। (জামে তিরমিজি, হাদিস : ২৩১৯) আমরা যদি নিজের জীবনে এই প্রতিজ্ঞা করে নিই যে আমি কখনো অকল্যাণকর কথা বলব না এবং তা শুনব না। সর্বোপরি নিজে এ থেকে বেঁচে থাকার চেষ্টা করব।

আর আমি যদি এভাবে সংকল্প করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে বাস্তবায়ন করার তাওফিক দান করবেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে জ্বালাতন না করে। যে লোক আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। (সহিহ বুখারি, হাদিস : ৬০১৮)

কেননা আল্লাহ তাআলার জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। আর নিঃসন্দেহে কঠিন অন্তরের লোক আল্লাহ তাআলা থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। (জামে তিরমিজি, হাদিস : ২৪১১) আল্লাহ তাআলা আমাদের যাবতীয় অকল্যাণকর কথা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit