বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিজিবি,র অভিযানে ২৭লাখ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ভারতীয় সীমান্ত দিয়ে  সরকা‌রি রাজস্ব ফাঁকি দি‌য়ে চোরাই প‌থে আসা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ ক‌রে‌ছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন।

বুধবার ( ২৭ এপ্রিল ২০২৩ইং ) গ‌ভীর রা‌তে গোপন তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)পলাশপুর জোনের  আওতায়  চালিতা ছড়া বিওপি’র কমান্ডার না. সুবে. মো. রমজান আলী,  নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের  ৮নং ওয়ার্ড এর পশ্চিম চালিতা ছড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৫ বস্তা ভারতীয় মালামাল জব্দ করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন সূত্রে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল এর ম‌ধ্যে রয়ে‌ছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭১টি শাড়ী এবং ৩২৪টি থ্রিপিচ । যার বর্তমান বাজার মূল্যে   ২৭ লাখ টাকা। খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত শাড়ী এবং থ্রিপিচগুলো অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়ে‌ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit