শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে  বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ আটক এক

জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ সহ মোঃ আব্দুল হান্নান(৫২) নামের একজনকে মাহিন্দ্রা গাড়ী সহ আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার  (১৪ এপ্রিল) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া থেকে মাহিন্দ্রা গাড়ী চালক মোঃ আব্দুল হান্নানকে  অবৈধ ঔষধ সহ আটক করা হয়েছে। 

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু হতে মাহিন্দ্র যোগে ভারতী অবৈধ ঔষধ খাগড়াছড়ি যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা  জোনের সেনাবাহিনী ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে  মাটিরাঙ্গা জোনের  ক্যাপ্টেন রাহফিন আহমদ এর নেতৃত্বে  নতুন পাড়া এলাকাতে চেক পোস্ট বসিয়ে ভারতীয় অবৈধ যৌন উত্তেজক দুই লাখ ৬৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে। এসময় পরিবহন কাজে নিয়োজিত মো. আব্দুল হান্নানকে আটক করা হয়।

আটককৃত  মোঃ আব্দুল হান্নান  (৫২) মাটিরাঙ্গা পৌর সভার ২নং ওয়ার্ড ১০ নং ইসলাম পুর   আব্দুল গফফার,এর ছেলে।পেশায় মাহেন্দ্র গাড়ি চালক। ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি  মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি  বলেন,   সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ আমদানি রোধে সেনাবাহিনী কাজ করছে।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাকারিয়া বলেন, মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায়  বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit