শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি বাস টার্মিনাল সংলগ্ন মাঠে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল ও একই স্থানে জাতীয় শ্রমিক লীগ শ্রমিক সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে যেকোন ধরনরে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার (৮ এপ্রিল) খাগড়াছড়ি বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করেনন। 

জানা গেছে, খাগড়াছড়ি বাস টার্মিনাল সংলগ্ন মাঠে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল ও একই স্থানে জাতীয় শ্রমিক লীগ শ্রমিক সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার (৮এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খাগড়াছড়ি বাস টার্মিনাল ও বাস টার্মিনালের আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারামতে এ নিষেধাজ্ঞা আরোপ করেন। এই সময়ের মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, লোক সমাগম এবং চার জনের অধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়।তবে এ আদেশ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে পরিপত্রে জানানো হয়। এরআগে শুক্রবার বেলা ১১ টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগানের বৈঠকে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া ইফতার পার্টিতে বাঁধা দিলে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন।চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা। 

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit