বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

হোয়াইট হাউজ ও কংগ্রেসে সন্তুষ্ট নন ৬০ শতাংশ আমেরিকান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্ক নিউজ : হোয়াইট হাউজ ও কংগ্রেসের সামগ্রিক কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ সিংহভাগ আমেরিকানই। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জরিপ রিপোর্টে প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের উভয় পার্টির প্রতিই নেতিবাচক মনোভাব প্রকাশিত হয়েছে। বড় ধরনের সমস্যা সমাধানে ডেমক্র্যাট ও রিপাবলিকান উভয় পার্টিই চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেছেন অধিকাংশ আমেরিকান। ফলে রাজনীতিকদের প্রতি এক ধরনের হতাশা তৈরি হয়েছে সর্বস্তরে।

শুক্রবার প্রকাশিত জরিপ রিপোর্ট অনুযায়ী, ৬০ শতাংশ আমেরিকানই বাইডেনের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। মাত্র ৩৭ শতাংশ আমেরিকান বাইডেনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। কংগ্রেসে ডেমক্র্যাটদের ভূমিকায় বিরক্ত ৬০ শতাংশ আমেরিকান। মাত্র ৩৩ শতাংশ সন্তোষ প্রকাশ করেছেন।

অপরদিকে রিপাবলিকান পার্টির আচরণে বিরক্তি প্রকাশ করেছেন ৬৮ শতাংশ। কংগ্রেসে রিপাবলিকানদের ভূমিকার প্রতি সন্তোষ জানিয়েছেন মাত্র ২৯ শতাংশ। জানুয়ারিতে অধিষ্ঠিত রিপাবলিকান নেতৃত্বাধীন নতুন প্রতিনিধি পরিষদের কর্মকাণ্ডে আশার সঞ্চার ঘটিয়েছে মাত্র ২৬ শতাংশ আমেরিকানের মধ্যে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৫০ শতাংশ আমেরিকান। সন্তোষ প্রকাশের হার হচ্ছে ৪৮ শতাংশ।

জরিপে আরও উদঘাটিত হয় যে, সবচেয়ে প্রয়োজনীয় সমস্যাটির সমাধানে আমেরিকানরা সব সময়েই যথাযথ রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না বলে মনে করেন ৭৬ শতাংশ। ২০২১ সালে এমন আস্থাহীনতা ছিল ৬২ শতাংশ। ৫৬ শতাংশ আমেরিকানই দ্বিধা-দ্বন্দ্বে যে, তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন। গত বছরের জরিপে এমন হার ছিল ৪১ শতাংশ।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit