শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফ এর  সড়ক অবরোধ চলছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ের আঞ্চলিক সংগঠন শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় সড়ক অবরোধ চলছে।বুধবার (৫ এপ্রিল ২০২৩ইং) ভোর থেকে অবরোধ শুরু হলেও কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি । নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

এদিকে অবরোধের ফলে পৌর শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এছাড়া জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ আছে। তবে খাগড়াছড়ি পৌর শহর ও বিভিন্ন উপজেলায় অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া  বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit