রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মানিকছড়িতে অস্ত্র সহ ইউপিডিএফ(মুল) দলের কর্মী আটক

জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকায় সেনাবাহিনীর  তল্লাশিতে ২ এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ    ইউপিডিএফ(মুল) দলের কর্মী এরেশে মারমা (৫৫)কে সেনাবাহিনী  আটক করেছে।সোমবার (৩এপ্রিল ২০২৩ ইং) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি ৩ ফিল্ড রেজিঃ আর্টি  জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের  মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে যৌথবাহিনী মানিকছড়ি-লক্ষ্মছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকার সড়কে  একটি চেকপোস্ট বসায়। উক্ত সময়ে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করার সময় চালক পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল  ইউপিডিএফ এর সদস্য এরেশে মারমা (৫৫)কে আটক করা হয়।
আটককৃত  এরেশে মারমা (৫৫) মানিকছড়ি থানার কুমারী গ্রামের মৃত: লাব্রেচাই মারমার  ছেলে।জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফ মূলদলের কর্মী বলে স্বীকার করেছে।মানিকছড়ি সেনা ক্যাম্প সূএ জানান , ইউপিডিএফ(মুল) দলের সদস্য এরেশে মারমা (৫৫)কে   একটি  দেশীয় তৈরি লং এলজি একটি দেশীয় তৈরি শর্ট এলজি এবং ৫টি কার্তুজ সহ আটক করে  মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আনচারুল করিম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজু করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit