শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

মুসলিম শিক্ষকদের হিজাব পরার অনুমতি দিল জার্মানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক :প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের শিক্ষা বিভাগ রাজ্যের স্কুলের পরিচালকদের কাছে পাঠানো একটি অফিসিয়াল চিঠিতে বলেছে, সাধারণভাবে শিক্ষকদের হিজাব ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেয়া হবে। তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করা যেতে পারে, যদি তা স্কুলের শান্তির জন্য বিপদ সৃষ্টি করে।

বার্লিনের নিরপেক্ষতা আইন বেসামরিক কর্মচারীদের ধর্মীয় পোশাক এবং প্রতীক পরতে বাধা দেয়। এই আইনের অধীনেই ২০০৫ সাল থেকে বার্লিনের শিক্ষকদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল।  তবে সাম্প্রতিক বছরগুলোতে আদালতের বেশ কয়েকটি রায়ে উল্লেখ করা হয়েছে, হিজাবের ওপর নিষেধাজ্ঞা বৈষম্য সৃষ্টি করে এবং সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে। সিনেটের শিক্ষা সংক্রান্ত বিভাগ ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি স্কুলের পরিচালকদের বলেছে, তাদের সাম্প্রতিক আদালতের রায় মেনে চলতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit