সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

স্বাধীনতাযুদ্ধে আ.লীগের অবদান নেই: ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের বিষয়ে ফখরুল বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয় কথা হতে পারে, অন্য কোনো বিষয়ে বিএনপি কথা বলবে না। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়েই শুধু কথা হবে, অন্য কোনো বিষয়ে কথা হবে না।

স্বাধীনতাযুদ্ধে যাদের কোনো অবদান নেই সেই আওয়ামী লীগ ৭২ সালে যেমন লুট করেছে, ঠিক আজকেও একই অবস্থা তৈরি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পাক হানাদার বাহিনীর মতো দেশের জনগণের ওপর রক্তশোষণ করে নির্যাতিত-নিপীড়িত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দেশকে মধ্যযুগীয় বর্বর অবস্থার মধ্যে নিয়ে গেছে আওয়ামী লীগ জানিয়ে ফখরুল বলেন, দেশে এখন অর্থনীতি নেই, ‘অনর্থনীতি’ তৈরি হয়েছে। ক্ষমতাসীনরা অর্থনীতিকে শেষ করে দিয়েছে। দেশের নয়, ক্ষমতাসীনদের প্রবৃদ্ধি হয়েছে। আওয়ামী লীগ প্রতারণা করে টিকে আছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নয়, সরকারের লোভ, দুর্নীতি আর অনিয়মের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। উন্নয়ন চোখে দেখার চাইতে জনগণের পেটের উন্নয়ন দেখতে হবে।

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ফখরুল বলেন, নিষেধাজ্ঞা প্রাপ্ত র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের পুরস্কৃত করছে ক্ষসতাসীনরা। এমনকি হোম মিনিস্টার করারও চিন্তা করা হচ্ছে। এজন্য দেশ ও জাতিকে রক্ষা করতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এমনকি বিএনপিকেও ত্যাগ স্বীকার করতে হবে বলে জানান বিএনপি মহাসচিব।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়, বিএনপি মুক্তিযোদ্ধার দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিকিয়ে খেয়েছে। বর্তমান সরকারের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে হটানোর বিকল্প নাই। আওয়ামী লীগকে সরাতে পারলে বাজার পরিস্থিতিসহ দেশের সবকিছুর পরিবর্তন ঘটবে।

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit