সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ স্বাধীনতার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন‍্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

সোমবার (২৭ মার্চ) সকালে এলডিপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলডিপি মহাসচিব বলেন, ১৯৭১ সাল পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন, গণহত্যায় মানুষ যখন দিশেহারা ঠিক তখন পাকিস্তান সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উজ্জীবিত করেন এবং নিজে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন।

ডক্টর রেদোয়ান আহমদ দেশের বর্তমান পেক্ষাপটের কথা উল্লেখ করে বলেন, এই অবস্থা চলতে দেয়া যাবে না। এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হতে আন্দোলন-সংগ্রামের বিকল্প নাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাই মাঠে নামলে অচিরেই এই অবৈধ সরকারের পতন হবে ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক শপথ।

এলডিপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য এড. এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, প্রচার সম্পাদক এড. নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারন সম্পাদক অবাক হোসেন রনি, পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, আইনজীবী ফোরামের সভাপতি নূরুল আলম, সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, কৃষকদলের সভাপতি এবিএম সেলিমসহ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit