সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

রমজানে নতুন কর্মসূচি দিল বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে রমজানেও সারা দেশে বিএনপির আন্দোলন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে এতিম শিশু ও আলেম-ওলামাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ অনুষ্ঠানে রমজানজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ওলামা দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক ইফতারের আগে দোয়া ও মোনাজাত করেন।

রমজানজুড়ে যেসব কর্মসূচি করবে বিএনপি:

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১ এপ্রিল সব জেলায় দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, ৮ এপ্রিল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মহানগর, জেলা, উপজেলা ও থানাপর্যায়ে অবস্থান কর্মসূচি। ৯ থেকে ১৩ এপ্রিল প্রচারপত্র বিলি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। এ ছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জেলা ও মহানগরে সভা-সমাবেশ-মতবিনিময় সভা করবে দলটি।

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit