সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

সরকার গ্রেফতারের পুরনো খেলা শুরু করেছে: ড. মোশাররফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার সেই পুরনো খেলা, সেই পুরনো ষড়যন্ত্র শুরু করেছে। এখন ওরা নতুন নতুন বানোয়াট মামলা দিচ্ছে। গতকাল রাতে বনানী ক্লাবে একটা সামাজিক অনুষ্ঠান থেকে আমাদের মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীপুর বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কী পরিমাণ স্বৈরাচারী মানসিকতা হলে এটা সরকার করতে পারে। কিন্তু এসব বানোয়াট মামলা করে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আজকে এইসব ষড়যন্ত্র জনগণের কাছে ধরা পড়ে গেছে, আন্তর্জাতিকভাবে ধরা পড়ে গেছে। তাদের অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। ড. মোশররফ বলেন, গুম-খুন, অন্যায়-অত্যাচার, চাঁদাবাজি এসবের কারণে দেশ শান্তি থেকে অনেক দূরে চলে গেছে।

আজকে আন্তর্জাতিক সুখি দিবসে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রকাশিত হয়েছে যে, বাংলাদেশ সুখি দেশের তালিকায় ১৩৭টি দেশের মধ্যে ১১৮তম স্থানে আছে। এ থেকে বোঝা যায় মানুষ কী পরিমাণ অশান্তিতে আছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা শুনবেন, দেশের অর্থনীতি ভালো, দেশের মানুষ সুখে আছে, কেউ না খেয়ে থাকে না, সব কিছু ভালো।

সুখ এতটুকুই ১৩৭টি দেশের মধ্যে ১১৮তম স্থানে আছে। সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করে জনগণকে প্রতারণা করছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। আলোচনা সভায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য রাখেন। 

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit