সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

মাটিরাঙ্গায় ৪র্থ পর্যায়ে  প্রধানমন্ত্রীর উপহারের ১৫০ পরিবার ভুমিহীন-গৃহহীন স্বপ্নের ঠিকানা পাবে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৫০ পরিবারের মাঝে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা  গৃহ  বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পূর্ণবাসিতদের জন্য সূপেয় পানির ব্যবস্থা রয়েছে।মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী।সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে   ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মাটিরাঙ্গা উপজেলা  নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত  নুসরাত ফাতেমা চৌধুরী  বলেন,সারা দেশে  আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়   ৪র্থ পর্যায়ের  ২২ মার্চ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা  জমিসহ ৩৯,৩৬৫টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।এর মধ্যে মাটিরাঙ্গা উপজেলার ১৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে মাটিরাঙ্গা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪৬৯টি  ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ২১৯টি তৃতীয় পর্যায়ে ২৫০টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আগামী ২২মার্চ ২০২৩ইং মাটিরাঙ্গা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ১৫০ পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ২৭টি, তাইন্দং ইউনিয়নে ২২টি, তবলছড়ি ১৯টি, বড়নাল ১৭টি, গোমতি ১৬টি, বেলছড়ি ১৯টি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ২১টি এবং আমতলী ইউনিয়নে ০৯টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের এ উপহার পাবেন। 
এবার ৪র্থ পর্যায়ে প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় ২ লাখ ৫৯ হাজার টাকা ধরা হয়েছে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা  বলেন।অসহায় ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যেগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী  বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২মার্চ  বুধবার  সকাল ১০টার সময় ৪র্থ পর্যায়ের সারা দেশে জমিসহ ৩৯,৩৬৫টি গৃহ উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit