সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

হজ ফ্লাইট শুরু ২১ মে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : এবারের হজযাত্রীদের জন্য বিমানের ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২১ মে থেকে। এবার হজযাত্রীদের জন্য মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বিমানের এই প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুন। আজ রবিবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম এসব তথ্য জানান।

তিনি জানান, চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে। মোট ১৬০টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit