রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

দুর্গাপুরে সম্মাননা পেলেন ১০ গুনীজন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে তালিকাভুক্ত পথ পাঠাগারের বার্ষিক পাঠসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে বৃটিশ বিরোধী ও টংঙ্ক আন্দোলনের মহিয়সী নারী কুমুদিনী হাজং এ পাঠসভার উদ্বোধন করেন।

পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও পাঠাগারের সহ:সভাপতি জিয়াউল হক শুভ‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় আলোচক হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন, কবি মতিন্দ্র মানখিন, লোকান্ত শাওন, বিদ্যুৎ সরকার, রোকন উদ্দিন, প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে পথ পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়। সমাজসেবায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, শিক্ষায় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার ও সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, গবেষনায় বিরিশিরি পিটিআই কলেজের সাবেক অধ্যক্ষ মনিন্দ্র নাথ মারাক, সাংবাদিকতায় দুর্গাপুর প্রেসক্লাবের সহ:সভাপতি মোহন মিয়া, কবিতায় মামুন খান ও ব্যাংকার সাজ্জাদ খান, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে চন্ডিগড় মানবকল্যানকামী অনাথালয়, সমাজসেবায় সেলিমা আজিজ ও মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit