সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ফলো-অনে পড়ে লড়ছে শ্রীলংকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফলো-অনে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে লড়ছে সফরকারী শ্রীলংকা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ৫৮০ রানের জবাবে ১৬৪ রানে অলআউট হয় শ্রীলংকা। প্রথম ইনিংসে ৪১৬ রানে পিছিয়ে ফলো-অনে পগা লংকানরা দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১১৩ রান করেছে । ৮ উইকেটে ৩০৩ রানে পিছিয়ে তারা। ইনিংস হার এড়াতে ৩০৩ রান করতেই হবে লংকানদের।

দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট ২৬ রান তুলেছিলো শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ৫৫৪ রানে পিছিয়ে ছিলো লংকানরা। অধিনায়ক দিমুথ করুনারতেœ ১৬ ও নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া ৪ রানে অপরাজিত ছিলেন।

আজ তৃতীয় দিনের শুরু থেকে ভালোই জবাব দিচ্ছিলো শ্রীলংকা। করুনারতেœর হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১০৯ রান তুলে প্রথম সেশন শেষ করেছিলো তারা। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের তোপে চা-বিরতির আগেই ১৬৪ রানে গুটিয়ে যায় লংকানরা। করুনারতেœ ছাড়া শ্রীলংকার কোন ব্যাটারই লড়াই করতে পারেনি।

৯টি চারে ১৮৮ বলে ৮৯ রান করেন করুনারতেœ। করুনারতেœর ছাড়া মাত্র দু’ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। দিনেশ চান্ডিমাল ৩৭ ও নিশান মধুশকা  ১৯ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-মাইকেল ব্রেসওয়েল ৩টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৪১৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলংকা। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। ৫ রান করে ফিরেন ওপেনার ওশাদা ফার্নান্দো। দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান করুনারত্নে ও কুশল মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চারে ৫১ রানে আউট হন করুনারত্নে।

তৃতীয় উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে দিনের খেলা শেষ করেন মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের ১৭তম অর্ধশতকের স্বাদ পাওয়া মেন্ডিস ৫০ রানে অপরাজিত আছেন। ১০০ বল খেলে ৮টি চার মারেন তিনি। ৪০ বল খেলে ১ রানে অপরাজিত ম্যাথুজ। নিউজিল্যান্ডের ব্রেসওয়েল ও সাউদি ১টি করে উইকেট নিয়েছেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit