সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

আইপিএলে খেলার ছাড়পত্র চাইলেন লিটন ও সাকিব; কী বলল বিসিবি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ৩১ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম ম্যাচ। এ আসরে খেলার জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। প্রতিযোগিতায় খেলতে দু’জনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন।

সাকিব-লিটনের ছাড়পত্র চাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী। শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন এ তথ্য জানান জালাল। তিনি বলেন, ‘এটা নিয়ে এখনও আলাপ-আলোচনা হয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে। কিন্তু আমরা এখনও আলাপ-আলোচনা করিনি।’

সাকিব-লিটন দু’জনই এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত। আইরিশদের বিপক্ষে টাইগারদের সাদা বলের সিরিজ শেষ হবে ৩১ মার্চ। এরপর দু’দলের মধ্যে একটি টেস্টও অনুষ্ঠিত হবে। তাই সাকিব-লিটন আইপিএল খেলতে চলে গেলে একমাত্র টেস্টটি মিস করবেন। তবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তি করা মুস্তাফিজুর রহমান টেস্ট বিবেচনায় নেই। তাই তার আইপিএলে খেলতে যেতে তেমন কোনো জটিলতা থাকার কথা নয়। এমন অবস্থায় বিসিবি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit