সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

বৃষ্টির দিনে একাই অনুশীলন করলেন তামিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময় খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে তামিম করেছিলেন যথাক্রমে ২৩, ৩৫ ও ১১ রান। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো করতে পারেননি তিনি। ৯ বলে ৩ রান করে মার্ক আডাইয়ারের বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেন তিনি। তাই হয়তো সিলেটে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও অনুশীলন করলেন এই টাইগার ওপেনার!

বৃষ্টির ভেতরেই টিম হোটেল থেকে সকাল দশটার দিকে মাঠে আসেন তামিম। এরপর প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। তার তত্ত্বাবধানে ছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও কয়েকজন নেট বোলার।

তামিমের অনুশীলনের পুরোটাই ছিল ইনডোরের ভেতরে। এর ফাঁকে রঙ্গনা হেরাথের জন্মদিন উপলক্ষে কেক কাটানো হয়।

উল্লেখ্য, ব্যাট হাতে সময় ভালো না কাটলেও অধিনায়কত্ব খুব একটা খারাপ করছেন না তামিম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ পেয়েছে রেকর্ড ব্যবধানে জয়। তবুও ব্যাটিং ফর্মের জন্য প্রায়ই প্রশ্ন উঠছে তামিমের নেতৃত্ব নিয়েও। সেটা যে তামিম সরাতে মরিয়া, তার প্রমাণই যেন সিলেটে মিলল।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit