স্পোর্টস ডেস্ক : নিজের গ্র্যাজুয়েট খেতাব অর্জনের পর নিজেই গর্ব করেছেন। এমন ডিগ্রি পেয়ে আনন্দিত সাকিব বলেন, ‘আজকে আমি খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এই স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো আমার কিছু অর্জন আছে তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) সমাবর্তনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি সাকিব আল হাসানকে মেডেল পরিয়ে দেন।
এদিকে ইংল্যান্ড সিরিজে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯৩ রানে আউট হওয়ার আগে ছুঁয়ে ফেলেন ৭ হাজার রানের মাইলফলক। ২১৬ ইনিংস শেষে তার রান এখন ৭০৬৯ রান। সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:০০