সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

আইসিসির পরোয়ানা মাথায় নিয়ে ক্রিমিয়ায় পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেসক্ : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার নবম বর্ষপূর্তির দিনে আকস্মিক সফরে সেভাস্তপোলে হাজির হন পুতিন। সেখানে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ নবম বর্ষপূর্তিতে অংশ নেন তিনি।  

রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার সেভাস্তপোল গভর্নর পুতিনকে অভিবাদন জানান। রাশিয়ার কর্মকর্তারা পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেন। এ সফরে গিয়ে পুতিনকে সেভাস্তপোলের একটি নতুন শিশু সেন্টার ও আর্ট স্কুলে দেখা যায়। সেভাস্তপোলের গভর্নর রেজভোঝায়েভ জানিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট জানেন, কীভাবে সারপ্রাইজ দিতে হয়। এদিকে আইসিসির বিবৃতিতে বলা হয়েছিল, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়। পুতিন ছাড়া রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। তাকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit