সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

ক্লাবের সমালোচনা করে তোপের মুখে কন্তে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে শীর্ষ চারের দৌড়ে ভালোভাবেই রয়েছে টটেনহ্যাম। তবে টেবিলের একেবারে তলানিতে থাকা দলের বিপক্ষে শেষ ষোলো মিনিটে দুই গোল হজম করে শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয় লন্ডনের ক্লাবটি। আর এমন ম্যাচ জিততে না পেরে এবার নিজের ক্লাব ও খেলোয়াড়দেরই ধুয়ে দিলেন এ ইতালিয়ান কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কন্তে বলেন, ‘তারা (টটেনহ্যাম) এখানে এটিতে অভ্যস্ত। তারা গুরুত্বপূর্ণ কিছুর জন্য খেলে না। খেলোয়াড়রা চাপের মধ্যে খেলতে চায় না। টটেনহ্যামের গল্প গত ২০ বছর ধরে এমনই চলছে। ক্লাবটির মালিক আছে কিন্তু তারা কখনো কিছু জিতেনি। আপনারা এখন বুঝতেই পারছেন কেন?’

কন্তে আরও বলেন, ‘আপনারা এমন ম্যাচ জিততে না পারলেই কোচ কিংবা খেলোয়াড়দের দায়ী করেন…। কিন্তু এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমি গত কয়েকমাস ধরেই এমন দেখছি, যা আমার কাছে মোটেও ভালো লাগছেনা। আমি কিছু স্বার্থপর খেলোয়াড়দের দায়িত্বে রয়েছি, কোনো ক্লাবের নয়!’

‘আপনি এমন ফলাফলে এক বা দুইবার চোখ বন্ধ করে রাখতে পারবেন। তবে বারবার নয়। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। টটেনহ্যামে এমন অনেক গুরুত্বপূর্ণ কোচ ছিল, কিন্তু সমস্যা সবসময় একই ছিল।’

ক্লাব ছাড়ার আগে সাধারণত ক্লাব ও খেলোয়াড় নিয়ে এমন সমালোচনা করে থাকেন কন্তে। চেলসি থেকে বরখাস্ত হওয়ার আগেও ক্লাব নিয়ে এমন সমালোচনা করেছিলেন কন্তে। এদিকে কন্তের এমন মন্তব্যের পর এক মুহূর্তের জন্যও অপেক্ষা না করে তাকে বরখাস্ত করতে বলেছেন সাবেক লিভারপুল ডিফেন্ডার জিমি ক্যারেগার।

কন্তের এমন মন্তব্যের পর টুইটারে ক্যারেগার বলেন, ‘এই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতেই কন্তে বরখাস্ত হতে চাচ্ছে। টটেনহ্যাম তাকে (কন্তে) এমন অবস্থায় না রেখে আজই (শনিবার) বরখাস্ত করা উচিত।’

চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিল টটেনহ্যাম। শীর্ষ চারে থাকার দৌড়ে ভালোভাবেই এগিয়ে ছিল তারা। এখন তারা টেবিলের চারেই অবস্থান করছে। তবে তাদের অবস্থানটা নড়বড়ে। সামনের ম্যাচগুলোতে পয়েন্ট হারালেই শীর্ষ চার থেকে ছিটকে যেতে পারে তারা।  

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit