সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সৌদিতে ১০ রমজান শেষ হচ্ছে হজ আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যারা চলতি মৌসুমে হজ পালনে ইচ্ছুক, বিশেষ করে যারা এখনো হজ পালন করেননি তাদের জন্য হজ আবেদনের শেষ দিন ১০ রমজান। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, তবে যারা এর আগে এক বা একাধিকবার হজ পালন করেছেন বিশেষ করে ৫ বছর আগে হজ বা ওমরাহ পালন করেছে তারাও আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে স্থান খালি থাকা সাপেক্ষে অনুমতি দেয়া হবে।   

এদিকে সৌদি সরকার জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের হজ ও ওমরাহ প্যাকেজের ব্যয় অন্তত ৩০ শতাংশ কমেছে। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ড. আমর বিন রেজা আল মাদ্দাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এরই মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হজ প্যাকেজের ৯০ শতাংশই বিক্রি হয়ে গেছে। হজযাত্রীদের জন্য নতুন নিয়ম করছে সৌদি আরব। এ নিয়ম অনুযায়ী হজসংক্রান্ত যাবতীয় পরিষেবার ফি সম্পূর্ণভাবে পরিশোধের পরই বিদেশি যাত্রীদের হজ পালনের অনুমতি দেয়া হবে।

তবে সৌদির নাগরিকদের জন্য এ ক্ষেত্রে খানিকটা ছাড় দেয়া হয়েছে। নাগরিকদের একটি অংশ হজসংক্রান্ত বিভিন্ন পরিষেবার ফি তিন কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে কোন কোন নাগরিক এ সুবিধা পাবেন, তা নির্ধারণে লটারি করা হবে। সেখানে যেসব আবেদনকারীর নাম উঠবে, তারাই পাবেন এ সুবিধা।

সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চলতি বছর সৌদির অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য ফি ধরা হয়েছে ন্যূনতম ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮৪১ রিয়াল। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ন্যূনতম ১ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit