সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

আ.লীগের ফাঁদে আর পা দেবে না বিএনপি: ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৯ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। নির্দলীয় সরকার ব্যবস্থা কোনো দেশেই নেই, কিন্তু কেন বাংলাদেশে তত্ত্বাবধায়ক প্রয়োজন? কারণ একটি দল আরেকটি দলকে বিশ্বাস করে না। সে রকম অবকাঠামো এখনও গড়ে উঠেনি। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ১৭৩ দিনের হরতাল, সহিংসতাসহ সবকিছু চিন্তা করে ১৯৯৬ সালে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন বেগম জিয়া।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই৷ কিন্তু আওয়ামী লীগ বেমালুম তা ভুলে গেছে। ব্রিটিশ আমলের জমিদার হতে পারেনি বলে তাদের দুঃখ হচ্ছে। তাই সে ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আগের মতো নির্বচন করতে দেয়া হবে না, আর আ.লীগের ফাঁদে দেবে না বিএনপি। বারবার ঘুঘু ধান খেতে পারবে না। নির্বাচনের নামে কোনো তামাশা করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন ফখরুল। 

নিজ হাতে আওয়ামী লীগ ১৯৭৫ সালে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছিল দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘অতীত মনে করিয়ে দিলেই তাদের (আওয়ামী লীগ) গায়ে জ্বালা ধরে। আমার (ফখরুলের) মনে বিষ খোঁজে তারা।’আওয়ামী লীগ ভিন্নমত সহ্য করতে পারে না মন্তব্য করে ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) মুখে এক, মনে আরেক৷ কোনো মিডিয়া এখন আর গণতন্ত্রের কথা বলে না। দেশের মানুষ ভিতু হয়ে পড়ছে। তারা বলতে পারছে না একনায়কতন্ত্র কেন প্রতিষ্ঠা করা হচ্ছে।’

‘পুলিশের গুলি খেয়ে কেউ মরলে বলা হয় তারা মানুষ নয়, বিএনপি। প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলে কেন প্রতিবাদ হয় না। সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় কেন তথাকথিত সুশীল সমাজ কোনো প্রতিবাদ করে না।’বিএনপির এই নেতা বলেন, ‘জনসভায় বাধা দেয় না, এটা আরেক শয়তানি আওয়ামী লীগের। পাল্টা কর্মসূচি দিচ্ছে প্রতিনিয়ত। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের গঠন করা শান্তিবাহিনীর মতো শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দুষ্টামি করেছে; ভণ্ডামি করেছে আওয়ামী লীগ। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, তা দিতে হবে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit