সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

অঘোষিত সফরে দনবাস ঘুরে এলেন পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন কোনো ঘোষণা ছাড়াই হেলিকপ্টারে করে মারিউপোলে পৌঁছান। তার সফরসঙ্গী ছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুশনুলিন। আরটি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট নতুন আবাসিক এলাকা, সামাজিক ও শিক্ষা অবকাঠামো, আবাসন, ধর্মীয় অবকাঠামো, চিকিৎসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অগ্রগতি পরিদর্শন করতে শহরের বেশ কয়েকটি অঞ্চল ঘুরে বেড়ান। এ ছাড়া পুতিন একটি গাড়িতে করে শহরটি ঘুরে ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই ক্রিমিয়া সফরে যান পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার নবম বর্ষপূর্তির দিনে আকস্মিক সফরে সেভাস্তপোলে হাজির হন পুতিন। সেখানে তিনি ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ নবম বর্ষপূর্তি পালনের আয়োজনে অংশ নেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ সফরে পুতিন সেভাস্তপোলে একটি আর্ট স্কুল উদ্বোধন করেন এবং একটি শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন। সেভাস্তপোলের গভর্নর রাজভোঝায়েভ তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন নিজে গাড়ি চালিয়ে সেভাস্তপোলে পৌঁছান। এ ছাড়া পুতিন সেভাস্তপোলের প্রাচীন শহর টিউরিক চেরসোনিজের একটি প্রত্নতাত্ত্বিক উদ্যানও পরিদর্শন করেছেন।

এর আগে, পুতিন ২০২০ সালে পূর্ণাঙ্গ সফরে ক্রিমিয়ায় গিয়েছিলেন। তারপর ২০২২ সালের ডিসেম্বরে তিনি ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত কের্চ স্ট্রেইট ব্রিজের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে মার্সিডিজ চালিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit