সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার বাশার আল আসাদ ছাড়াও ১৪০ ব্যক্তি এবং ৩০০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন।

দেশটির সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত জারি করা একটি ডিক্রি প্রকাশ করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠানই ইরান এবং রাশিয়ার। এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনে ব্যবসাবাণিজ্য করতে পারবে না। এমনকি তাদের কোনো সম্পদ ইউক্রেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে বলেও জারি করা ডিক্রিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি রাশিয়া সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাশার আল আসাদ। এই দুই শীর্ষ নেতার বৈঠকের পরই বাশারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করলেন জেলেনস্কি। পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit