শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৭মার্চ ২০২৩ইং) সকাল সাড়ে নয়টার দিকে  খাগড়াছড়ি জেলা  আওয়ামী লীগের কার্যালয় হতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে  “একটি  র‌্যালি বের হয়ে জেলা  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  খাগড়াছড়ি পৌর টাউন হলে  এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত উপজাতীয়  শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।পরে আওয়ামী লীগের জেলা কার্যালয় এসে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে বঙ্গবন্ধুর আত্মার প্রতি দোয়া মাহফিল ও  আলোচনা সভা অনুষ্টিত  হয়।
এঁর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সহ সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান গন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। 
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা  আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  রণবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজুরী চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম,  খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা সংস্থার  চেয়ারম্যান নিগার সুলতানা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সদস্য রূপনা চাকমা সহ জেলা  আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি,র বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয়  শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)  বলেন, যারা বঙ্গবন্ধু’র আদর্শ লালন ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিজেদের মেধা ও শ্রমকে আত্মনিয়োগ করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ও বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত অনুসারী। সঠিকভাবে দায়িত্ব পালনে দেশের অগ্রযাত্রায় সামিলের মাধ্যমেই বঙ্গবন্ধু ও শহীদের আত্মা শান্তি পাবে। তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে  যারা শহীদ হয়েছেন  তাদের  সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit