শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুই কোটি টাকার  শিক্ষাবৃত্তি বিতরণ। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫’শ ১৭জন মেধাবী শিক্ষার্থীর  মাঝে দুই কোটি টাকার  শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬মার্চ ২০২৩ইং ) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত  উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদ-মর্যাদা)  কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেমের প্রকল্প পরিচালক ও উপ-সচিব মো.হারুন-অর-রশিদ , খাগড়াছড়ি  পুলিশ সুপার  মো. নাইমুল হক পিপিএম ,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ।
খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায়  বিশ্ববিদ্যালয়ের ৪’শ ৪৫ জন ও কলেজ পর্যায়ে ২’শ ৭২জনসহ মোট ৭’শ ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। কলেজ পর্যায়ে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে  সরকারী-বেসরকারি   দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা-সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit