রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

দুর্গাপুরে সম্মাননা পেলেন ৫ গুণীজন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘অন্তর মম বিকশিত করো অন্তর তর হে, নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে এ’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ে অবস্থিত মানবকল্যানকামী অনাথালয় থেকে প্রতি বছরের ন্যায় এবারও অনাথবন্ধু সম্মাননা দেয়া হয়েছে। ৩দিন ব্যাপি সনাতন ধর্মীয় মহাসম্মেলন ও অনাথালয়ের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে গুনীজনদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের কবি দুনিয়া মামুন এর সঞ্চালনায় অধ্যক্ষ ফারুক আহমেদ এর সভাপতিত্বে সমাজসেবায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, সাংবাদিকতায় দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন সরকার (মরোনত্তর), মানবসেবায় কাজল চন্দ্র দাস (কক্সবাজার), শিক্ষায় অরুন কান্তি চন্দ (মরোনত্তর) ও সাহিত্যে দুর্গাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জামাল তালুকদার কে সম্মাননা প্রদান করা হয়। সম্মননা পুর্ব আলোচনায় অন্যদের মধ্যে রক্তব্য রাখেন, অনাথালয়ের সভাপতি সুবল দে, অগ্রনী ব্যাংক লিঃ নেত্রকোনা এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার কবি সাজ্জাদ খান, আশ্রমমাতা শ্রীমতি নিশাদেবি, সাংবাদিক মাসুম বিল্লাহ্, আবিদ হাসান বাপ্পি, পথ পাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, কবি লোকান্ত শাওন, অনিন্দ্য জসিম, মিমি, চৌধুরী, বকুল মাস্টার, মাহমুদা আক্তার প্রমুখ।

উল্লেখ্যঃ ১৯৭২ সনে বিভিন্ন চড়াই উৎরাইয়ের মাঝে নিত্যানন্দ গোস্বামী নয়ন যোগী আশ্রমের প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে বাংলাদেশ হরিনাম প্রচার সংঘ, বাংলাদেশ মানবসেবা সংঘ, মানব কল্যানকামী অনাথালয়, অনিকেত দাতব্য চিকিৎসালয়, মানবকল্যানকামী বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন। বর্তমানে ১৩৩জন অনাথ শিশুকে এই অনাথালয় থেকে প্রতিপালন করা হচ্ছে। সরকারি সহায়তা চাহিদার তুলনায় অতি নগন্য। পরিশেষে অনাথ শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit